Exam App
Exam App

ACADEMIC CORRIDOR

FOR

PROFESSOR / TEACHER ELIGIBILITY MOCK TEST
NET/SET, PSC, SLST(S/HS), TET


"আকাদেমিক করিডর" শিক্ষকতা অর্জনের বিশ্বস্ত প্রতিষ্ঠান



শিক্ষা আমাদের ভিত্তি, পথচলার পাথেয়; ভবিষ্যতের সম্বল, জাতির মেরুদণ্ড। অথচ আমরা এমন একটি ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছি, শিক্ষা যেখানে সবচেয়ে বেশি অবহেলিত। শিক্ষা আমাদের অধিকার। অথচ অধিকার লাভের পথ ক্রমাগত সংকুচিত হয়ে চলেছে। শিক্ষা-সচেতনতা ক্রম-হ্রাসমান। বিদ্যালয়ে সরকারি ব্যবস্থায় সবার আগে গুরুত্ব পেয়েছে শিশুর স্বাস্থ্য, তারপর সামর্থ্য, অতঃপর ছাগলের তৃতীয় সন্তানের মতো শিক্ষা আবশ্যিক ঐচ্ছিক (compulsory additional) বিষয়। আসে-যায়— খাবার পায়, জামা-জুতো পায়, ফি-বছর উপরের ক্লাসে ওঠে, পাশ-ফেল নাই। আইয়াপ্পা পানিকর একেই তো বলেছিলেন ‘শিক্ষার সার্কাস’। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় পাশ-ফেল চালু থাকলেও পরীক্ষা ব্যবস্থা এমন করে সাজানো, যেখানে ফেল করা প্রায় অসম্ভব। তদুপরি পরীক্ষকদের কাছে পরীক্ষা-নিয়ামকদের স্পষ্ট নির্দেশ— কাউকে যেন ফেল করানো না হয়। এই ব্যবস্থায় ঝকঝকে মার্কসিট প্রস্তুত হয়, একের পর এক উচ্চতর ডিগ্রি লাভ হয়, কিন্তু জ্ঞান লাভ হয় না। আজ আর মার্কসিট কিংবা ডিগ্রি জ্ঞানার্জনের মাপকাঠি নয়। ফলে ডিগ্রি দেখিয়ে চাকরি হয় না। ডিগ্রি এখন চাকরির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় (ELIGIBILITY TEST) অংশগ্রহণ করতে পারার মানদণ্ডে পরিণত হয়েছে। সুতরাং সরকারি কর্মক্ষেত্রে প্রবেশ করতে হলে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় সফল হতেই হবে।


‘আকাদেমিক করিডর’ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার যোগ্যতা অর্জনের পরীক্ষা উত্তরণে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যে সকল শিক্ষার্থী শিক্ষাবৃত্তে অর্থাৎ শিক্ষা অর্জন ও শিক্ষা দান করে জীবন কাটাতে চান, তাঁদের কাছে ‘আকাদেমিক করিডর’ বিশ্বস্ত প্রতিষ্ঠান।

আকাডেমিক করিডরের অভিপ্রায়

 

এক)   শিক্ষা বিষয়ক বিভিন্ন সংবাদ শিক্ষার্থী / পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে ‘শিক্ষা সংবাদ’

         শিরোনামে পরিবেশিত হবে।

দুই)    শিক্ষকতা অর্জনের বিভিন্ন পরীক্ষার উপযোগী সহায়ক গ্রন্থ সম্পর্কিত তথ্য প্রদত্ত হবে।

তিন)   শিক্ষকতা অর্জনের বিভিন্ন পরীক্ষার উপযোগী তথ্য ভাণ্ডার গড়ে তোলা হবে।

চার)   শিক্ষকতা অর্জনের প্রতিটি পর্যায়ে চাকরি প্রার্থীদের উপর্যুপরি মক টেস্ট দেওয়ার সুযোগ দেওয়া হবে। এর বহুমুখী উপযোগিতা বর্তমান—

            (ক)  পরীক্ষার্থীদের ভীতি দূর হবে ও আত্মবিশ্বাস বাড়বে।

            (খ)  বিচিত্র ধরনের প্রশ্নের মোকাবিলা করার দক্ষতা বৃদ্ধি পাবে।

            (গ)  উপর্যুপরি প্র্যাকটিসের ফলে সময় অপচয়ের হাত থেকে রক্ষা পাবে।   

পাঁচ)  প্রতিটি মক টেস্টের সঠিক উত্তরসহ প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারবে। নিজেই নিজের উত্তরপত্র মূল্যায়ন করতে গিয়ে সংশয় দেখা দিতে পারে। তা দূর করার জন্য প্রতিটি মক টেস্ট–এর ডাউট-ক্লিয়ারিং ভিডিও দেওয়া হবে।

* পরীক্ষা পদ্ধতির পরিসর *

 

বিষয়গত পরিসর :  

         মানবিকীবিদ্যার প্রতিটি বিষয়ে ‘আকাডেমিক করিডর’-এর অভিপ্রায় বাস্তবায়নের প্রয়াস করা হবে। বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, শিক্ষা, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান— মানবিকীবিদ্যার এই আটটি  বিষয়ে মক টেস্ট (MOCK TEST) –এর পরিকল্পনা গৃহীত হয়েছে। এছাড়া শিক্ষকতা অর্জনের পরীক্ষায় বিষয়গত দক্ষতা মূল্যায়নের পাশাপাশি সার্বিক দক্ষতা মূল্যায়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে একটি কমবাইন্ড টেস্ট (COMBIND TEST) নেওয়া হয়ে থাকে। তারজন্যও স্বতন্ত্র মক টেস্ট (MOCK TEST) –এর ব্যবস্থা রাখা হচ্ছে।

প্রকৃতিগত পরিসর:   

         () NET / SET : কলেজ / বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা / পি-এইচ. ডি/ JRF পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য ইউ.জি.সি (University Grants Commission)  নেট (National Eligibility Test) পরীক্ষা নিয়ে থাকে। পরীক্ষাটি এখন ইউ.জি.সির নির্দেশে এন.টি.এ (National Testing Agency) পরিচালনা করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও ‘নেট’-এর সমতুল একটি পরীক্ষা ‘সেট’ (State Eligibility Test) নিয়ে থাকে। এই পরীক্ষার সিলেবাস, প্রশ্নপত্রের মোট নম্বর ও তার বিভাজন সমস্তই প্রায় একই রকম, একটু সরল বলা চলে। সুতরাং ‘নেট’-এর প্রস্তুতি নিলেই ‘সেট’-এর প্রস্তুতি হয়ে যায়। আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন হয় না। তাই ‘নেট’ ও ‘সেট’ পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ (common) মক টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে।

       NET / SET পরীক্ষার দুটি প্রশ্নপত্র। প্রথমপত্র (Paper-I) ‘টিচিং অ্যান্ড রিসার্চ এপ্টিটিউট’। যদিও এই পত্রে চিটিং এবং রিসার্চ ছাড়াও কম্প্রিহেনশন, রিজেনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, আই.সি.টি, পরিবেশ ও উচ্চতর শিক্ষাব্যবস্থা প্রভৃতি সম্পর্কিত বিষয় রয়েছে। এই পত্রে ৫০টি প্রশ্ন থাকে। প্রশ্নের প্রকৃতি MCQ. প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর। পূর্ণমান ১০০। কোনো নেগেটিভ মার্কিং নেই। দ্বিতীয় পত্র (Paper-II) বিষয় ভিত্তিক। এই পত্রে ১০০টি প্রশ্ন থাকে। প্রশ্নের প্রকৃতি MCQ. প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর। পূর্ণমান ২০০। কোনো নেগেটিভ মার্কিং নেই।

       () SLST(S/HS) : এস.এল.এস.টি দুটি পর্যায়ে পরীক্ষা হয়ে থাকে। (ক) মাধ্যমিক পর্যায় ও (খ) উচ্চমাধ্যমিক পর্যায়। দুটি পর্যায়ে স্বতন্ত্র মক টেস্ট এর ব্যবস্থা থাকবে। বিষয়ভিত্তিক এই পরীক্ষাটি অনিয়মিত ও নম্বরবিন্যাসও পরিবর্তনশীল। পরীক্ষার বিজ্ঞপ্তি বেরলে এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। 

       (৩) TET (PTET / UPTET) : ‘টেট’ পরীক্ষা দুটি পর্যায়ে হয়ে থাকে।

              (ক) প্রাথমিক পর্যায় (Primary TET) প্রাথমিক বিদ্যালয়ে (প্রথম শ্রেণি — পঞ্চম শ্রেণি) শিক্ষকতা অর্জনের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষায় পাঁচটি বিষয় থাকে— বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশবিদ্যা ও শিশুবিকাশ। প্রতিটি বিষয়ে ৩০টি করে প্রশ্ন থাকে। প্রশ্নের প্রকৃতি MCQ. প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। পূর্ণমান ১৫০। কোনো নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষাটি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই নিয়ে থাকে। সিলেবাস ও নম্বর বিভাজন একই। একটি পরীক্ষার প্রস্তুতি নিলেই অপরটির প্রস্তুতি হয়ে যায়। তাই WBTET ও CTET পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ(common) মক টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে।

             (খ) উচ্চ-প্রাথমিক পর্যায় (Upper Primary TET) উচ্চ বিদ্যালয়ে (ষষ্ঠ শ্রেণি — অষ্টম শ্রেণি) শিক্ষকতা অর্জনের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষায় পাঁচটি বিষয় থাকে—

বাংলা, ইংরাজি, শিশুবিকাশ, ইতিহাস ও ভূগোল। প্রতিটি বিষয়ে ৩০টি করে প্রশ্ন থাকে। প্রশ্নের প্রকৃতি MCQ. প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। পূর্ণমান ১৫০। কোনো নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষাটি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই নিয়ে থাকে। সিলেবাস ও নম্বর বিভাজন একই। একটি পরীক্ষার প্রস্তুতি নিলেই অপরটির প্রস্তুতি হয়ে যায়। তাই উচ্চ-প্রাথমিক WBTET ও CTET পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ (common) মক টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে।

       (৪) PSC (Teacher / Professor) : পশ্চিমবঙ্গ সরকার ‘পাবলিক সার্ভিস কমিশন’-এর মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক ও সরকারি কলেজে অধ্যাপক নিয়োগ করে থাকে। বিষয়ভিত্তিক এই পরীক্ষাটির প্রশ্নের প্রকৃতি MCQ. পূর্ণ মান ১০০। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। নেগেটিভ মার্কিং আছে। শিক্ষক ও অধ্যাপক নিয়োগের জন্য স্বতন্ত্র পরীক্ষা নেওয়া হয়। তবে প্রশ্নের প্রকৃতি ও সিলেবাস এক। তাই উভয় পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ (common)  মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে।   

* পরীক্ষা পদ্ধতির পর্যায় *

 

ছাত্রছাত্রীদের পরীক্ষাপ্রস্তুতির অগ্রগতির কথা বিবেচনা করে তিনটি পর্যায়ে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছে। . প্রারম্ভিক / ভিত্তি পর্যায় ( Basic  Level) : যে সমস্ত পরীক্ষার্থী সবে শুরু করেছেন। তাদের জন্য সিলেবাসের অন্তর্গত নির্বাচিত বিষয় ভিত্তিক মক টেস্টের প্রশ্ন প্রস্তুত করা হয়েছে। যাতে তারা নির্দিষ্ট মক টেস্টের জন্য নির্বাচিত বিষয়টি পড়াশুনা করে পরীক্ষা দিতে পারেন। সেই নির্বাচিত বিষয় কতখানি আয়ত্ত হয়েছে, তা তিনি মক টেস্ট দিয়ে সহজেই আত্মমূল্যায়ন করে নিতে পারবেন এবং পরবর্তী মক টেস্টের জন্য প্রস্তুতি নেবেন। এভাবে পুরো সিলেবাস পড়া ও প্রাথমিক মূল্যায়ন সম্পূর্ণ হবে।

 . অগ্রবর্তী / উন্নতি পর্যায় ( Advanced Level) : এই পর্যায়ে সিলেবাসের অন্তর্গত এক একটি বর্গ বা শ্রেণিকৃত বিষয় অবলম্বনে প্রশ্নপত্র প্রস্তুত হবে। সমগ্র সিলেবাসকে কয়েকটি বর্গে বিভাজন করে নেওয়া হবে। ফলে বর্গভিত্তিক কয়েকটি মক টেস্ট দিলে আপনার অগ্রবর্তী পর্যায়ে পরীক্ষা প্রস্তুতির দ্বিতীয় রাউন্ড সমাপ্ত হয়ে যাবে।   

. চূড়ান্ত / নিশ্চায়ক পর্যায় ( Final Level) : এই পর্যায়ে আপনি পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত জানবেন। প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সিলেবাসের উপর মক টেস্ট গুলি দিতে থাকুন। আর নিজের দুর্বল জায়গা গুলো চিহ্নিত করে মেরামত করে নিন। চূড়ান্ত পরীক্ষার জন্য শক্তি সঞ্চয় করুন।  

* পরীক্ষা পদ্ধতির পর্যায় নির্বাচন *


NET CORRIDOR

  1. NET/SET (Paper-I) : নেট/সেট প্রথম পত্রের মক টেস্টের দুটি পর্যায় বিবেচিত হয়েছে। (ক) অগ্রবর্তী পর্যায় (Advanced Level) ও (খ) চূড়ান্ত পর্যায় ( Final Level) । অগ্রবর্তী পর্যায়ে প্রতিটি বর্গ অবলম্বন করে ৫০ নম্বরের এক একটি সেট প্রস্তুত হবে। আর চূড়ান্ত পর্যায়ে সমগ্র সিলেবাসর উপর ১০০ নম্বরের একাধিক সেট দেওয়া হবে।
  2. NET/SET (Paper-II) : নেট / সেট দ্বিতীয়পত্রের মক টেস্টের তিনটি পর্যায় বিবেচিত হয়েছে। (ক) প্রারম্ভিক পর্যায় ( Pripetary Level) –এ নির্বাচিত বিষয় অবলম্বনে এক একটি প্রশ্নপত্র প্রস্তুত হবে। প্রতিটি মক টেস্টের প্রশ্নপত্র ৫০ নম্বরের হবে। (খ) অগ্রবর্তী পর্যায়ে (Advanced Level)  প্রতিটি বর্গ অবলম্বন করে ১০০ নম্বরের এক একটি সেট প্রস্তুত হবে।   (গ) চূড়ান্ত পর্যায় ( Final Level)-এ  সমগ্র সিলেবাসর উপর ২০০ নম্বরের একাধিক সেট দেওয়া হবে।

SLST CORRIDOR

  1. SLST(S) : এস.এল.এস.টি (মাধ্যমিক)-এর জন্য দুটি পর্যায় বিবেচিত হয়েছে। (ক) অগ্রবর্তী পর্যায় (Advanced Level) ও (খ) চূড়ান্ত পর্যায় ( Final Level) । অগ্রবর্তী পর্যায়ে শ্রেণিকৃত বিষয় অবলম্বন করে ৫০ নম্বরের এক একটি সেট প্রস্তুত হবে। আর চূড়ান্ত পর্যায়ে সমগ্র সিলেবাসর উপর ১০০ নম্বরের একাধিক সেট দেওয়া হবে।
  2. SLST(HS) : এস.এল.এস.টি (উচ্চমাধ্যমিক) এর জন্য দুটি পর্যায় বিবেচিত হয়েছে। (ক) অগ্রবর্তী পর্যায় (Advanced Level) ও (খ) চূড়ান্ত পর্যায় ( Final Level) । অগ্রবর্তী পর্যায়ে শ্রেণিকৃত বিষয় অবলম্বন করে ৫০ নম্বরের এক একটি সেট প্রস্তুত হবে। আর চূড়ান্ত পর্যায়ে সমগ্র সিলেবাসর উপর ১০০ নম্বরের একাধিক সেট দেওয়া হবে।

  TET CORRIDOR

  1. Primary TET : প্রাইমারি টেটের জন্য দুটি পর্যায় বিবেচিত হয়েছে। (ক) অগ্রবর্তী পর্যায় (Advanced Level) ও (খ) চূড়ান্ত পর্যায় ( Final Level) । অগ্রবর্তী পর্যায়ে (Advanced Level) শ্রেণিকৃত বিষয় অবলম্বন করে ৫০ নম্বরের এক একটি সেট প্রস্তুত হবে। আর চূড়ান্ত পর্যায়ে( Final Level) সমগ্র সিলেবাসর উপর ১৫০ নম্বরের একাধিক সেট দেওয়া হবে।
  2. Upper Primary TET : উচ্চ-প্রাথমিক টেটের জন্য দুটি পর্যায় বিবেচিত হয়েছে। (ক) অগ্রবর্তী পর্যায় (Advanced Level) ও (খ) চূড়ান্ত পর্যায় ( Final Level) । অগ্রবর্তী পর্যায়ে (Advanced Level) শ্রেণিকৃত বিষয় অবলম্বন করে ৫০ নম্বরের এক একটি সেট প্রস্তুত হবে। আর চূড়ান্ত পর্যায়ে(Final Level) সমগ্র সিলেবাসর উপর ১৫০ নম্বরের একাধিক সেট দেওয়া হবে।

PSC CORRIDOR

  1. PSC (Teacher / Professor) : পি.এস.সি পরীক্ষার জন্য দুটি পর্যায় বিবেচিত হয়েছে। (ক) অগ্রবর্তী পর্যায় (Advanced Level) ও (খ) চূড়ান্ত পর্যায় ( Final Level) । অগ্রবর্তী পর্যায়ে (Advanced Level) শ্রেণিকৃত বিষয় অবলম্বন করে ৫০ নম্বরের এক একটি সেট প্রস্তুত হবে। আর চূড়ান্ত পর্যায়ে (Final Level) সমগ্র সিলেবাসর উপর ১০০ নম্বরের একাধিক সেট দেওয়া হবে।
undefined